জোবায়ের ইসলাম
লেখক ও এগ্রো টুরিজম উদ্যোক্তা

সংক্ষিপ্ত পরিচিতি
জোবায়ের ইসলাম একজন লেখক ও এগ্রো টুরিজম উদ্যোক্তা। সুখের খামারের সহপ্রতিষ্ঠাতা হিসেবে বগুড়ার বাগইল গ্রামে কৃষি, গ্রামীণ পর্যটন ও কমিউনিটিভিত্তিক উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁর পাঁচটি বইয়ে উদ্যোক্তা জীবন, কৃষি ও ব্যক্তিগত বিকাশের অভিজ্ঞতা উঠে এসেছে।

বিস্তারিত পরিচিতি
জোবায়ের ইসলামের জন্ম সিরাজগঞ্জে। ঢাকার জনসংযোগ পেশা থেকে গ্রামে ফিরে এসে কৃষিকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরির কাজে যুক্ত হন। বগুড়ার কাহালুর বাগইল গ্রামে সুখের খামারের সহপ্রতিষ্ঠাতা এবং সুখের খামার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর কাজের কেন্দ্রে রয়েছে কৃষি, গ্রামীণ পর্যটন ও মানুষের অংশগ্রহণ।

লেখালেখি, মাঠের অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে কথোপকথন তাঁর কাজের অংশ। তাঁর প্রকাশিত পাঁচটি বই হলো শূন্য থেকে কৃষি উদ্যোক্তা, এগ্রো টুরিজম, প্রোডাক্টিভ হ্যাপিনেস, আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার এবং মাইন্ডফুলনেস মেডিটেশন। কৃষিখাতে অবদানের জন্য তিনি JCI Bangladesh TOYP ২০২৫ সম্মাননা পেয়েছেন।

ওয়েবসাইট: https://jobair.bd/
ইমেইল: hello@jobair.bd
ফোন ও WhatsApp: +880 1914-702312
যোগাযোগ: https://jobair.bd/contact/
Facebook: https://www.facebook.com/jobair.islam.432968
সুখের খামার: https://sukherkhamar.com/

প্রকাশের আগে ব্যক্তিগত পরিচিতির বানান ও অনুষ্ঠানভিত্তিক পরিচয় আয়োজকের সঙ্গে মিলিয়ে নিন।
